POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেঁড়া জামা বিক্রির দায়ে আট হাজার টাকা জরিমানা দিলো দোকানী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ

৮৯০ টাকা দিয়ে শখের জামা কিনলো ক্রেতা। দুই দিন আসলো দোকানীর কাছে জামাটি পাল্টে নিতে। কিন্তু হাজীগঞ্জ বাজারের বকুলতা রোডের একটি বেবি শপের দোকানী করেন বিপত্তি।
তারপর ক্রেতা অভিযোগ দিলেম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরাবর।

রোববার ওই ক্রেতার অভিযোগকে আমলে নিয়ে বিক্রেতাকে ভোক্তা অধিকারের অভিযানের মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, হাজীগঞ্জের একজন ভোক্তা প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে না পাওয়ায় বিক্রেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন৷ রোববার অভিযোগটির শুনানি হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৮০০০/- জরিমানা করা হয়। জরিমানার ২৫% অভিযোগকারীকে প্রদান করা হয়৷ অভিযোগটি নিষ্পত্তি হয়৷

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন