POPULAR BD NEWS
Popular BD News Logo

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ৭:০০ অপরাহ্ণ

রাশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রোববার (১০ অক্টোবর) দেশটির তাতারস্তান প্রজাতন্ত্রের মেনজেলিনস্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ২০ জনের বেশি স্কাইডাইভার অবস্থান করছিলেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিমান বিধ্বস্ত ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি এল-৪১০ মডেলের। আকাশপথে সেবা দিয়ে থাকে স্থানীয় এমন একটি ক্লাব এই বিমানটির মালিক। রোববার উড্ডয়নের পরপরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই এর ইঞ্জিনসহ সামনের অংশটি ধ্বংস হয়ে যায়। অবশ্য এর পেছনের অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিমানটিতে ২২ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই স্কাইডাইভার।

এদিকে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী- বিমান দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পাইলটও রয়েছেন। অন্যদিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

সূত্র:জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন