POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদীতে রাতে মা ইলিশ রক্ষায় অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশের নির্দেশে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।

নদীতে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও তাদের ইলিশ ধরার জন্য ফেলা প্রায় ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন