POPULAR BD NEWS
Popular BD News Logo

সুন্নীরা ঐক্য গড়লে মুসলিম বিদ্বেষী মোনাফেকরা পালানোর পথ পাবেনা: বাহাদুর শাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ১২:২৬ পূর্বাহ্ণ

বিশ্ববিখ্যাত ওলীয়ে কামেল, মূর্শীদে বরহক্ব, ক্বাইয়ূমে জামান, মোজাদ্দেদে জামান, সানী ওয়ায়েস কুরুণী, ইমামে রাব্বানী, আওলাদে রাসূল দ., আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রা. এর ওফাত দিবস উপলক্ষে ৩৩তম পবিত্র ওরসে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল দ. মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় ৮ অক্টোবর শুক্রবার চাঁদপুর জেলার অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা ওস্তাজুল ওলামা, পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, মাশায়েখে আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রা. এর পবিত্র ওরছ মোবারকে সভাপতিত্ব করেন ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীণ পীর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসূল দ., আওলাদে ওলী, অসংখ্য কিতাবের লিখক ও গবেষক আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

তিনি আলোচনায় বলেন, সূন্নী ঐক্য গড়লে মুসলিম বিদ্বেষী মোনাফেকরা পালানোর পথ পাবে না। যুগে যুগে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইসলামের শান্তির পতাকা উড্ডীণ হয়েছে। তাই বর্তমানে ফেৎনার যুগে সকল সূন্নী পীর মাশায়েখগণ একটি প্ল্যাটফর্মে এসে আউলীয়া কেরামের প্রেম-ভালোবাসা মানুষের মাঝে জাগ্রত করতে হবে। বিভক্তির মাঝে তা কখনো সম্ভব নয়। এজন্য তিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পতাকা তলে এসে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, দেশের শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মানুষকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। তবে দূর্ণীতিবাজ ও তাদের প্রশ্রয়দাতাদের এখনই প্রতিহত না করলে দেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা অসম্ভব।

মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী ও সিনিয়র শিক্ষক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় অধ্যাপক ড. এসএম বোরহান উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মনির হোসাইন আল আবেদী, ঘণিয়া সাঈদীয়া দরবার শরীফের শাহজাদা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, চান্দ্রা দরবার শরীফের পীর ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ড. আল্লামা এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী, আল্লামা মুফতী আলাউদ্দিন জিহাদী প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মুহাদ্দিস মাওলানা মাসউদ হোসাইন আল আবেদী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সাঈদুল ইসলাম মোনাজেরী, মাওলানা অধ্যাপক আনিসুর রহমান মজুমদার, মাওলানা শাহ আলম জিহাদী সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ।

মাহফিল পরিচালনায় ছিলেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ছোট শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী রাহ. এর বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মাগরিবের নামাজের পর মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ, ক্বীয়াম আলোচনা অনুষ্ঠিত হয়।

ফজরের নামাজের পূর্বে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় হাজারো মুসল্লী কান্নায় ভেঙে পড়েন। পরকালীণ মুক্তি কামনায় আমিন আমিন ধ্বণীতে মুখরিত হয় দরবার শরীফ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন