POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৭ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ১২:১৬ পূর্বাহ্ণ

চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে বিষাক্ত জেলিযুক্ত ১৭ মণ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

৯ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সাড়ে ১৭ মণ বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করেন কোস্টগার্ড কর্তৃপক্ষ।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য পপুলার বিডি নিউজকে জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রলার যোগে চাঁদপুর মোহনায় আনা হবে।

ওই সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর সাবঃ লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন মোহনা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করে এসব বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলী যুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির সহকারী কমিশনার ভূমি সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন