পপুলার বিডিনিউজ রিপোর্ট
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুইদিনে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
দুই শিশুর নাম মো: রাফি (২) ও সাদয়িা (৪)।
১৩ মে বুধবার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে শিশু রাফি। রাফি বেপারী বাড়ির সৌদি প্রবাসী লিটন হোসেনের ছোট ছেলে।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান জানান, বুধবার সকালে রাফি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। মা শিউলী বেগম রান্না-বান্নার কাজসহ গৃহস্থালি কাজ শেষ করে দুই পুত্র সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বাজারে যাওয়ার প্রস্তুতি নেয়। এরই মধ্যে রাফি বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ১২ মে মঙ্গলবার দুপুরে নানার বাড়তিে বেড়াতে এসে সাদিয়া পানিতে ডুবে মারা যায়। সাদিয়া উপজেলার বালিথুবা পূর্ব ইউনয়িনের প্রবাসী শাহাদাত সর্দারের মেয়ে।
ওইদিন দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার করোয়া গ্রামের নানা বাড়ীতে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।