কচুয়া উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিক্রয় প্রতিনিধি সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
এ সময় মেয়র বলেন এই সম্মেলনের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের সাথে ব্যাসায়িদের সুসম্পর্ক গড়ে উঠবে। আমি সকলের সমৃদ্ধি কামনা করছি।
উপজেলা বিক্রয় প্রতিনিধ সংগঠনের সভাপতি মো: বোরহান প্রধানের সভাপ্রধানে ও সাধারন সম্পাদক মো: শাহাদাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম ,কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমূখ।
E/N