POPULAR BD NEWS
Popular BD News Logo

নিজেদের মেজর-কর্নেল পরিচয় দিয়ে চাকরি দেয় এই প্রতারক চক্র

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো একটি চক্র।

চক্রের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, কর্নেল, মেজর পরিচয় দিয়ে হুবহু সেনা পোশাক পরে নির্ধারিত অফিসে বসে চাকরি প্রার্থীর ইন্টারভিউ গ্রহণ করত সুচতুরভাবে। তাদের বেশ ভূষা, আচার আচরণ, কথাবার্তা ও পোশাক দেখে বুঝার উপায় নেই যে তারা প্রতারক।

সেনাবাহিনীর লোগো সংবলিত বিভিন্ন দ্প্তরের প্যাডে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে আসল নিয়োগ পত্রের মতো ভুয়া নিয়োগ পত্র তুলে দিতো চাকরি প্রত্যাশীদের কাছে। সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে গ্রামের সহজ সরল নিরীহ লোকদের কাছ থেকে তারা হাতিয়ে নিতো জনপ্রতি ৮ থেকে ১০ লাখ টাকা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমিশনের ভিত্তিতে চাকরি প্রার্থী সংগ্রহ করার জন্য লোকও নিয়োগ দিতো চক্রটি। প্রতারণার বিভিন্ন ধাপে চক্রের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর লোক বলে পরিচয় দিতো।

অভিযোগ উঠেছে, বহিরাগত দালাল ছাড়াও এ চক্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত। তাদের আশ্রয় প্রশয়ে চক্রটি নির্ভয়ে তাদের অপকর্ম করেছেন দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন