POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোটার নিয়ে দ্বন্দ্ব, জেলে বিএনপির সম্মেলন স্থগিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

অনিবার্য কারনে আগামী ২৩ অক্টোবরের চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন ২০২১ স্হগিত করা হয়েছে। তবে কারণ হিসেবে জানা গেছে, সম্মেলনে ভোটার সংখ্যা নিয়ে দুই পক্ষের মতবাদ রয়েছে।

সূত্রে জানা গেছে,হাজীগঞ্জ -শাহরাস্তির নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বি.এন.পির সম্মেলনে ১৫টি ইউনিটের ১৫১৫ ভোটারের প্রত্যক্ষ ভোটের দাবীতে পুর্ণাঙ্গ কমিটি করার জন্য বিএনপির মহাসচিবের নিকট সম্মেলনের তারিখ ও স্থান পরিবর্তনের যে আবেদন করেন, তার প্রেক্ষিতে আগামী ২৩ই অক্টোবর ২০২১ইং তারিখের সম্মেলন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থগিত করেন।

এদিকে বর্তমান জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক চেয়েছেন ১৫ ইউনিট থেকে ৭৫ জনকে নিয়ে সম্মেলন করার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন