POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ১১:২৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসান এর নেতৃত্বে এবং বেলতলী নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

এ সময় নদী থেকে প্রায় ১লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ষাটনল লঞ্চ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার গাজী শরিফুল হাসান জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ষাটনল লঞ্চ ঘাটে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন,মা ইলিশ রক্ষায় এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন