POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভোট কেন্দ্র অপচেষ্টার প্রতিবাদে মানবান্ধন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্মাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম.আকতার হোসাইন, ইউপি সদস্য গাজী আব্দুল হালিম, মোস্তফা কামাল,সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা ফারুক মোল্লা, ফজলুল হক সরকার,মনির হোসেন,আলী হোসেন,গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আবু ছালেহ জাফর,ছাত্রলীগ নেতা আবু ইউসুফ প্রমূখ।

বক্তারা বলেন, তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি প্রায় ৭৩ বছর ধরে মানুষ শান্তিপূর্ন ভাবে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। কিন্তু একটি মহল মিথ্যা অপ-প্রচার চালিয়ে কেন্দ্রটি নিজেদের স্বার্থ হাসিলের জন্য খিড্ডা গ্রামে ঝুকিপূর্ন স্থানে নেয়ার অপচেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’গ্রামের মধ্যবর্তী স্থানে কেন্দ্রটি রাখার জোর দাবী জানাই।

এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক ভোটার শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন