POPULAR BD NEWS
Popular BD News Logo

ফিরে এসো কুরআনের পথে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ১:২০ অপরাহ্ণ

হজরত ওমর (রা.) যখন খিলাফতের রাজসিংহাসনে অধিষ্ঠিত হন, তার প্রথম নির্দেশনা ছিল খালিদ বিন ওয়ালিদ (রা.)কে সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি দিয়ে আবু উবায়দাহ ইবনুল জাররাহ (রা.)কে তার স্থলাভিষিক্ত করা।

আর এ পরিবর্তনের একমাত্র কারণ ছিল খালিদ বিন ওয়ালিদের রণকৌশলে মুসলমানদের অতিরিক্ত আস্থা। একজন মুসলমানের আস্থার প্রথমস্থল তো হবে কেবল আল্লাহ ও তার কিতাব, কোনো ব্যক্তির ওপর নয়, এটাই তার সবচেয়ে বড় রণকৌশল এবং নির্দেশনাপত্র পাওয়ার পর খালিদ বিন ওয়ালিদের প্রতিক্রিয়াও ছিল এমন ‘আমি তো ওমরের জন্য লড়াই করি না, আল্লাহর জন্য করি।’

অনেক ইতিহাসবিদ মনে করেন হজরত ওমর (রা.)-এর পারস্য ও রোমান সাম্রাজ্যে ইসলামের বিজয় নিশান ওড়ানো নিছক কাকতালীয় ছিল, ব্যাটে বল লেগে গিয়েছিল। কিন্তু আদতে তা একেবারেই মিথ্যা ধারণা।

তার সবচেয়ে বড় প্রমাণ হলো খালিদ বিন ওয়ালিদের মতো ‘অপরাজেয়’ সেনাপ্রধানের পদচ্যুতিকরণ, যেন মানুষ ঘুণাক্ষরেও এমন ভেবে বসতে না পারে যে, এ বিজয় এ সাফল্য খালিদ বিন ওয়ালিদের বদৌলতে, আল্লাহর প্রতি আস্থার কারণে নয়।

মুসলমানরা তখন সিরিয়ার অভিমুখে। প্রতিপক্ষ রোমান বাহিনীর প্রধান কায়কালান মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা পাঠান। গোয়েন্দা ফিরে এসে তাকে মুসলমানদের ইমানদারি ও ব্যক্তি জীবনে কুরআনের কার্যত বাস্তবায়নের ঘটনা শোনান।

এ কথা শুনে কায়কালান বলে ওঠে : ‘খোদার কসম, তোমার কথা যদি সত্য হয়, তাহলে তো মাটির ওপর থেকে মাটির তলাই ভালো। ভূগর্ভ তার পিঠের চেয়ে উত্তম!

তার এ ভয় অহেতুক ছিল না। কারণ কেয়ামত অবধি যে বা যারাই কুরআনকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ নিশ্চিত তাদের ইহকালীন ও পরকালীন সাফল্য দেবেন, এটা স্বয়ং আল্লাহর প্রতিশ্রুতি এবং এর বিপরীত ঘটা কখনোই সম্ভব নয়।

হজরত ওমর (রা.)-এর এ বিশ্বাস একশতে একশ ভাগ ছিল। খলিফা হওয়ার পর তিনি মুসলিম শাসনাধীন দেশে গভর্নরদের প্রায় সময় পত্রযোগে কোরআনের শিক্ষা জারি করার নির্দেশনা দিতেন এবং এর গুরুত্ব বিস্তারিত বর্ণনা করতেন।

বসরার গভর্নর আবু মুসা আশআরি (রা.)-এর কাছে এমনই একটি পত্রে ওমর (রা.) লিখেন : ‘তুমি জানো এ কুরআন তোমার জন্য সাফল্য ও উত্তম বিনিময়প্রাপ্তির উপায়। এ জন্য কুরআনের শিক্ষাকে বাস্তবায়ন কর এবং কুরআনকে ব্যক্তিস্বার্থ হাসিলের সরঞ্জাম বানিও না। যিনি কুরআনকে জীবন বিধান ও অনুসরণীয় বানাবে, কুরআন তাকে জান্নাতের পথ দেখাবে।…

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন