POPULAR BD NEWS
Popular BD News Logo

বোয়ালমারীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ১২:১৫ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে তিন সন্তানের এক জননীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই গৃহবধূর লাশ বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রেখে গেছে।

বৃহস্পতিবার বিকালে বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

নিহত গৃহবধূর নাম নিলুফা ইয়াসমিন (৪০)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে।

নিহতের স্বামী আবুল খায়ের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য ছিলেন। তিনিও গত বছর মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ইয়াসমিনের মেয়ে প্রিয়াংকার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে। তার দুই ছেলে ইমরান (২০) ও অন্তর (১৮) জাহাজে চাকরি করেন। আঁধারকোঠা গ্রামের ওই বাড়িতে গৃহবধূ একাই থাকতেন।

দুপুরের পর নিহতের ছেলে, মেয়ে এবং মা ফোনে নিলুফাকে না পেয়ে নিলুফার মা সন্ধ্যার পর আঁধারকোঠা গ্রামে তার মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকে টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকাবস্থায় দেখতে পান।

পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন