চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকা থেকে ৬১ লাখ টাকার ব্যাগ নিয়ে অটোচালক উধাও।
বিকাশের এজেন্ট আলমগীর আলম জুয়েল জানান, বিকাশ কোম্পানির কর্মকর্তা মাসুদ আজ রোববার ২১ জুন সকাল সাড়ে ১১ টায় পৌরসভার সামনের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা উঠিয়ে জোড়পুকুরপাড় আসি। অটো বাইকের ভাড়া দিয়ে ব্যাগ না নিয়ে মনের ভুলে নেমে যাই।
পরে অটোটি জোড়পুকুরপাড় মসজিদের সামনে আসে। ওই এলাকার সিসি ক্যামেরায় ফুটেজ দেখে অটো ও টাকার ব্যগ সনাক্ত হয়। এখন পুলিশ টাকার ব্যাগের জন্য অটো ও চালককে খুঁজছে।