POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মরহুম অধ্যক্ষ আবুল হাছানাতের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক ছাত্র ছাত্রীদের ব্যবস্থাপনায় কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য শ্রীরাম পুর গ্রামের অধিবাসী মরহুম আলহাজ্ব মো. আবুল হাছানাত এর ৮ম মৃত্যু বার্ষিকী পালন করেছেন এলাকাবাসী।

এ উপলক্ষে তফিরা ছালেহিয়া হাফজিয়া মাদ্রাসার হল রুমে আলোচনা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীরামপুর আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. শাহিন মাহমুদ।

এ ছাড়া মরহুমের ভাই প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, শ্রীরামপুর আলিম মাদ্রসার সহকারী অধ্যাপক মো. শাহ আলম, কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক ছাত্র কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউল করিম, সাবেক ছাত্র মো. হাবিব মুন্সি, গাজী জুনায়েদ, মহিন মুন্সি, হাসান ইমাাম টিটু ও ছফি উল্লাহ বক্তব্য রাখেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আবদুল কাদের জিলানী, হাফেজ মামুনুর রশিদ, হাফেজ মো. মোস্তাফিজ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন