POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নামাজরত অবস্থায় ড্রাইভারের মৃত্যু

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন(৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় পৌর এলাকার টোড়াগড় কাজী বাড়ি জামে মসজিদ এ ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের মালীগাঁও গ্রামের মিজান স্যারের বাড়ির বাসিন্দা। তার স্ত্রীসহ ২ ছেলে ২ মেয়ে রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে এমন ঘটনা শুনেছি আজ বাস্তবে দেখতে পেলাম। আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। দুই রাকাত শেষ হতেই জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়ে। নামাজ শেষে তাকে তাকে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

https://fb.watch/8vTj_YLqWS/

মালিগাঁও গ্রামের ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু জানান, ‘তার সাথে হাজীগঞ্জ বাজারে আসরের নামাজ পড়ি। পরে জানলাম বাড়ি ফিরার পথে টোরাগড় কাজী বাড়ি মসজিদের পাশে সিএনজি থামিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়ে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

তার সহকর্মী শুকুর আলম জানান, স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে যায়। সেই গাড়ি থামিয়ে নামাজ আদায় করতে গিয়ে তার মুত্যু হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন