POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বৃদ্ধকে ভুল ঔষধ খাইয়ে দেয়ার অভিযোগ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ | সময়: ৩:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার নন্দনপুর গ্রামে মুসলিম উদ্দিন নামে এক বৃদ্ধকে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের কথা বলে ঘুম জাতীয় ভুল ঔষধ খাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ওরফে বিশু চিকিৎসকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃদ্ধ মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল কাদের জিলানী পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ওরফে বিশুকে তার বাবার শারীরিক অসুস্থ্যতার জন্য দায়ী করে বুধবার ইউএনও’র কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও সরেজমিনে স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার সময় মুসলিম উদ্দিন নন্দনপুর মোড়ে পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ওরফে বিশু’র দোকানে গিয়ে বসে বিভিন্ন কথাবার্তা ও গল্প গুজব করছিলেন। গল্প গুজবের একপর্যায়ে বৃদ্ধ মুসলিম উদ্দিনকে পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ওরফে বিশু গ্যাস্ট্রিকের ট্যাবলেট বলে ৪ টি ঘুমের ট্যাবলেট জাতীয় কী যেন খাইয়ে দেয়। পরে বৃদ্ধ মুসলিম মিয়া অজ্ঞান অবস্থায় তার বাড়ির টিউবওয়েলের সামনে মাথা ঘুরে পড়ে যায়।

মুসলিম মিয়ার ছেলে আব্দুল কাদের জিলানী বলেন, আমার বাবা এমনিতে দীর্ঘদিন মানসিক রোগে অসুস্থ্য। বাবার সাথে জঘন্যতম যে কাজটি করেছেন সন্তান হিসেবে ন্যায় বিচার ও হাতুড়ে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযুক্ত আলীয়ারা গ্রামের পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ওরফে বিশু ঔষধ খাওয়ানোর বিষয়টি অস্বীকার করে বলেন,মান সম্মান ক্ষুন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। তিনি বলেন, মুসলিম উদ্দিন আমার দোকানে এসে অশ্লীল আচরন করলে বিরক্ত হয়ে তাকে দোকান থেকে চলে যেতে বলি।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন