POPULAR BD NEWS
Popular BD News Logo

সিএনজি চুরি করতে গিয়ে হাতেনাতে ৫ চোর আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ | সময়: ১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির উঠান থেকে সিএনজি অটোরিকশা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ৫ চোর। বুধবার ভোরে উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সিএমপির বায়েজিদ থানা এলাকার মৃত বাচা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩), কক্সবাজার সাফারি পার্ক এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে মামুন ইসলাম, কুমিল্লার নাঙ্গলকোট বেলগর এলাকার মমতাজ মিয়ার ছেলে মো. নাছির উদ্দীন, হাটহাজারী আমানবাজার এলাকার ফোরক আহমদের ছেলে কামাল হোসেন এবং বায়েজিদের অক্সিজেন সৈয়দনগর এলাকার আবদুর রহিম নোমান।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার ভোর ৪টার দিকে সাহাব উদ্দীন নামে এক ব্যক্তির সিএনজি অটোরিকশা চুরি করে নেওয়ার পথে স্থানীয়রা ৫ চোরকে ধরেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ৫ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন