POPULAR BD NEWS
Popular BD News Logo

সিটিএফের আয়োজনে ক্রিকেটে টুর্নামেন্টের জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ | সময়: ১১:১৯ অপরাহ্ণ

৮ অক্টোবর শুক্রবার ক্রিকজোন টাইগারস্ ফ্রেন্ডস ওরফে সিটিএফের আয়োজনে বাংলাদেশ সুপার লীগ নামে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজ টুর্ণামেন্টের ট্রফি ও জার্সির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল মজুমদার, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি ও সিটিএফের প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম প্রমুখ।

৮ অক্টোবর শুক্রবার ছয়জন করে ছয়টি দলে দিনব্যাপী অংশ নেবেন চাঁদপুর-কুমিল্লা নোয়াখালী ফেনী ঢাকা ও সিলেট ক্রিকেট দল। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়াপ্রেমীদের খেলা দেখার আমন্ত্রণ জানান আয়োজকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন