চাঁদপুর জেলায় বিভিন্ন মামলায় ২৩জনকে আটক করে পুলিশ।
বুধবার চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম’এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানার দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে ৫৫পিস ইয়বা সহ ৩জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও অন্যান্য মামলায় আরো ২০জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, সর্বমোট ২৩জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।