POPULAR BD NEWS
Popular BD News Logo

আমদানি চাল বাজারে এলেও কমেনি দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ

আমদানির চাল বাজারে এলেও দাম কমেনি বরং বিক্রি হচ্ছে বাড়তি দামেই।

খাদ্যমন্ত্রীর দাবি, এখনও সহনীয় পর্যায়ে রয়েছে চালের দাম।মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনের তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের।

চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সরকারি গুদামে মজুদও যথেষ্ঠ। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে এজন্য ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।

বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই।

টিসিবি বলছে, গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকায়, নাজিরশাইল ৬২ থেকে ৭০ টাকা। এ অবস্থায় দিশেহারা অবস্থা স্বল্প আয়ের মানুষের।

খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে। বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন খাদ্যমন্ত্রী।

সূত্র:জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন