POPULAR BD NEWS
Popular BD News Logo

বান্দরবানে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত ৩৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ | সময়: ৪:০১ অপরাহ্ণ

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ২৭ জনের নাম জানা গেছে, বাকী আট জনের নাম জানা যায়নি। যাদের নাস জানা গেছে তারা হলেন— জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮) ও পাখি বালা (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চকরিয়ামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
সূত্র:যুগান্তর
HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন