POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বউ-শাশুড়িকে পিটালেন পল্লী চিকিৎসক

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের রসুলপুর গ্রামে বউ শাশুড়িকে পিটালেন পল্লী চিকিৎসক উত্তম কুমার পোদ্দার। উত্তম রায়চোঁ বাজারের একজন পল্লী চিকিৎসক।
শনিবার সকালে রসুলপুর পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে সুবল চন্দ্র পোদ্দারের স্ত্রী শোভারানী পোদ্দার( ৫০) তার ছেলের বউ পূর্নিমা রানী পোদ্দার( ২৪)।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা চন্দন চন্দ্র পোদ্দার জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আহতদের চিকিৎসা নিতে বলেছি।
আহত শোভারানী জানান, ঘটনার দিন সকালে আমরা আমি আমার বাড়ির আমার স্বামীর জাগায় গাছ লাগাচ্ছিলাম। হটাৎ আমাদের বাড়ির উত্তম পোদ্দার এসে আমাকে হটাৎ গালাগালি শুরু করে। আমি প্রতিবাদ করলে আমাকে তেড়ে আসে। এক পর্যায়ে আমাকে বাস দিয়ে আঘাত করে। চিৎকার শুনে আমার ছেলের বউ ছুটে আসলে তাকে এলোপাথাড়ি মারতে থাকে। পরে আমার স্বামী ও ছেলে বাড়ি এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আমি খরব নিয়েছি বিষয়টি সুষ্ঠু সমাধান দেয়ার চেস্টা করছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ( ওসি) হারুনুর রশীদ জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন