POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পুলিশ ভেবে ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ | সময়: ১২:১৯ পূর্বাহ্ণ

চাঁদপুরে ডাকাতিয়ার পাড়ে দুই যুবক মাদক সেবনের সময় টর্চ লাইটের আলো দেখে পুলিশ উপস্থিতি মনে করে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। তার মধ্যে একজন নিখোঁজ থাকলে সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ওই যুবকের নাম রুবেল হোসেন।

০৫ অক্টোবর মঙ্গলবার সকালে পুরান বাজারের কয়লাঘাট মা ডকইয়ার্ডের সামনে ডাকাতিয়া নদীতে পুরান বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে একজন অটোচালক ছিল।

পুলিশ জানায়, সোমবার মধ্য রাতে ৫নং ঘাটে তারা দুজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়।

এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে গেলেও তার বন্ধুরা নদী থেকে তীরে উঠে আসে।

পুরান বাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার সিদ্দিকুর রহমান জানান,দীর্ঘ ২ ঘন্টা ১৫ মিনিট উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন