প্রতিবারের মতো ন্যায় এবারও কচুয়া উপজেলার ১৩টি দুর্গা মন্দির পরিদর্শন করেন কচুয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রাণধন দেব সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ৬ নং ইউনিয়ন সভাপতি বাবু সুমন সরকার। পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক টিমের সাথে মন্দিরের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
চাঁদপুর জেলার ২শ ১১টি পুজার মধ্যে কচুয়ায় সর্বাধিক ৪১টি মন্দিরে পুজা হচ্ছে।
পরিদর্শনকৃত মন্দিরগুলো হলো জগন্নাথ ধাম পুজা মন্দির, ঘোষ বাড়ি পুজা মন্দির, সাচার মধ্যপাড়া পুজা মন্দির, পোদ্দার বাড়ি পুজা মন্দির, দাসপাড়া পুজা মন্দির , বায়েক কালি বাড়ি পুজা মন্দির, বায়েক ঠাকুর বাড়ি পুজা মন্দির, বায়েক সরকার বাড়ি পুজা মন্দির, বিতারা পাল বাড়ি, পালাখাল সাহাবাড়ি, দোয়াটি নিশি হালদার বাড়ি, পৌরসভার কান্দারপাড় দুর্গা মন্দির ও করইয়া দুর্গা মন্দির।
উল্লেখ্য ২ অক্টোবর ৯টি প্রতিমাসহ উপজেলার ২২টি দুর্গা মন্দির পরিদর্শন করা হয়েছে।
E/N