POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৪ মামলার আসামী চাঁদাবাজ মনির গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

কুমিল্লা জেলার বুড়িচং থানার খাড়াতাইয়া গাজীপুর গ্রামের হাজী আব্দুল বারেক এর ছেলে মোঃ আব্দুল মান্নান (৩৮) বিগত ২০০৭ সালে সৌদি আরবে পাড়ি জমান।

তিনি গত ২০২০ সালের নভেম্বর মাসে দেশে আসেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন পার করে অর্থনৈতিক স্বচ্ছলতা লাভ করেন। তিনি তার বাড়ির নিকটবর্তী খাড়াতাইয়া বাজারে একটি মার্কেট নির্মাণ করে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

সৌদি আরব থেকে দেশে আসার পর থেকেই কুখ্যাত চাঁদাবাজ কুমিল্লা জেলার বুড়িচং থানার খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে মনির হোসেন (৩৩) প্রবাস ফেরত ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৩৮) এর নিকট থেকে বিভিন্ন অংকের চাঁদা দাবী করে আসছিল।

এরই ধারাবাহিকতায় চাঁদাবাজ মনির হোসেন (৩৩) গত ডিসেম্বর ২০২০ ইং তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৩৮) এর নিকট থেকে ভয়-ভীতি ও প্রাণনাশের ভয় দেখিয়ে মোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা চাঁদা আদায় করে। চাঁদাবাজ মনির হোসেন (৩৩) পরবর্তীতে আরো ৫০,০০০/- (প াশ হাজার) টাকা চাঁদা দাবী করলে ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৩৮) তা দিতে অপারগতা প্রকাশ করেন।

১৫ আগষ্ট আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় চাঁদাবাজ মনির হোসেন (৩৩) এর ভাই আব্দুল আলিম বোমা আলিম (৩৮) এর কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন আগানগর, বুড়িচং পেট্রোল পাম্প সংলগ্ন “আল মদিনা রিয়া এন্টারপ্রাইজ” নামক দোকানে ডেকে নিয়ে উক্ত ব্যবসায়ীকে কিল, ঘুষি, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয়। ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৩৮) বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে মিমাংসা করার বিষয়টি টের পেয়ে চাঁদাবাজ মনির হোসেন (৩৩) উক্ত ব্যবসায়ীর দোকানে গিয়ে তার নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং উক্ত টাকা না দিলে সে ব্যবসা করতে পারবে না বলে হুমকি প্রদর্শন করে।

এসময়ে উক্ত ব্যবসায়ী তাকে টাকা না দেওয়ায় সে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ১০,০০০/- (দশ হাজার) টাকা ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে প্রতিনিয়ত টাকা দেওয়ার জন্য উক্ত ব্যবসায়ীকে চাপ প্রয়োগ ও হুমকি ধমকি প্রদর্শন করতে থাকে। বর্ণিত ব্যবসায়ী গত ০৪/১০/২০২১ ইং তারিখে বিষয়টি কুমিল্লা র‌্যাব অফিসে অবহিত করে একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ অক্টোবর ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার খাড়াতাইয়া গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত চাঁদাবাজ মনির হোসেন (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময়ে তার নিকট থেকে চাঁদাবাজীর নগদ ৫,৩৫০/- (পাঁচ হাজার তিনশত প াশ) টাকা ও ০১ (এক) টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন