POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদক সেবনের সময় ইউপি সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ | সময়: ৫:৪২ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবা সেবনকালে এক সহযোগীসহ জালাল উদ্দিন সজিব নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙগুলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থলেই ওই দুই মাদক সেবনকারীকে এক বছর করে কারা দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কনকাপৈত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. জালাল উদ্দিন সজিব ও তার সহযোগী হিঙ্গুলা গ্রামের আনিছুজ্জামানের ছেলে মনিরুজ্জামান নাছিম।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপ—পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ওচৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন