POPULAR BD NEWS
Popular BD News Logo

টর্চ লাইটের আলো দেখে নদীতে ঝাঁপ, সকালে মিললো যুবকের লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মো. রুবেল (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার সকালে কয়লাঘাট মা ডকইয়ার্ড এর সামনে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার পর চাঁদপর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে পেশায় ছিলো একজন অটোরিক্সা চালক।

স্থানীয়রা জানায়, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। ওই সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়ে যায়।

সহপাঠী হাসান রাব্বি জানান, কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুখের আলাপ করছিলেন। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুজনে নদীতে ঝাঁপ দেয়। এসময় রুবেলের শরীরে প্রচণ্ড জ্বর থাকায় সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর সকালে ফায়ার সার্ভিসের একটি দল রুবেলের লাশ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সোমবার রাতে ৫নং ঘাটে তারা দুজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায় এবং তার সাথে থাকা রাব্বি পাড়ে উঠতে সক্ষম হয়। নিহত রুবেলের মরদেহ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন