POPULAR BD NEWS
Popular BD News Logo

আর্থিক সহায়তা পেলেন বিল্লাল হোসেনের পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১ | সময়: ৬:০১ অপরাহ্ণ

হাইমচর  উপজেলার গাজীপুর ইউপির দফাদার (গ্রাম পুলিশ) মোঃ বিল্লাল হোসেন দেওয়ান  ২৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তৎক্ষনিক খবর পেয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা তাহার আত্মার মাগফেরাত কামনা সহ তাহার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পরবর্তীতে মৃত দফাদার মোঃ বিল্লাল হোসেন দেওয়ানের স্ত্রী , তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়লে চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ, বিপিএম ( বার) এর নির্দেশক্রমে এবং জেলা পুলিশের মানবিক কার্যক্রমের অংশ হিসাবে হাইমচর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তাহার পরিবারের খোজ খবর নেয় এবং হাইমচর থানা পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও ভবিষ্যতেও মৃত বিল্লাল হোসেনের পরিবারের যেকোন ধরনের সাহায্যে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন হাইমচর থানা পুলিশ।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন