POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইয়াবা ও জাল টাকাসহ তানভির গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

 হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবা ও জাল টাকাসহ তানভীর হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

২ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা এলাকার তাজু দারোগার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক তানভীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের রামপুর এলাকার নওহাটা গ্রামের মৃত আবদুর রশিদ মজুমদারের ছেলে।

হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর তানভীর হোসেনকে আটক করা সম্ভব হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৯ হাজার টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আটক তানভীরের বিরুদ্ধে মাদক ও মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন