POPULAR BD NEWS
Popular BD News Logo

কনসার্টে আহত ‘মানিকে মাগে হিতে’র শিল্পী ইয়োহানি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ | সময়: ৪:০২ অপরাহ্ণ

‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শ্রীলংকার শিল্পী ইয়োহানি ডি  সিলভা আহত হয়েছেন। ভারতে কনসার্ট করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

নিজের এই আহত হওয়ার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজেই। শনিবার নিজের একটি ছবি পোস্ট করেন ২৮ বছর বয়সি ইয়োহানি। যেখানে দেখা গেছে, তার চোখের নিচে আঘাতের চিহ্ন।

ক্যাপশনে শ্রীলংকার  ‘র্যাপ প্রিন্সেস’ লিখেছেন—  ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটি প্রথমে বুঝতে পারিনি।’

ভারতের গণমাধ্যমগুলো খবর— গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তার প্রথম কনসার্ট। সেখানে মঞ্চে আহত হন ইয়োহানি।

তবে এমন আঘাতেও থামছেন না লংকান পপ কুইন। রোববার হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে এই চোট নিয়েই কনসার্ট করবেন তিনি।

সূত্র:যুগান্তর

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন