POPULAR BD NEWS
Popular BD News Logo

কোভ্যাক্স থেকে জনসংখ্যার ৪০ শতাংশ টিকায়,বাড়বে প্রাপ্যতা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ | সময়: ৩:৩৭ অপরাহ্ণ

করোনার টিকার ব্যবস্থা করতে নেওয়া বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জনসংখ্যার ৪০ শতাংশের জন্য টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে ২০ শতাংশের জন্য টিকা আসবে আগামী ডিসেম্বরের মধ্যেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গে গত শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রীজাহিদ মালেক এক বিবৃতিতে এ কথা জানান।

গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিটি গণমাধ্যমে পাঠায়।

বিবৃতিতে মন্ত্রী বলেন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে দেশের জনসংখ্যার ৪০ শতাংশের জন্য কোভ্যাক্সের আওতায় টিকা পাঠানোর অনুরোধ জানান। তেদরোস আধানোম গেব্রেয়াসুস এতে সম্মতি দেন।

উল্লেখ্য, বাংলাদেশ চীন থেকে সাড়ে সাত কোটি টিকা কিনছে। রাশিয়ার কাছ থেকে কেনার বিষয়টিও আলোচনায় রয়েছে। ভারতও এখন টিকা রপ্তানির কথা বলছে। কোভ্যাক্স থেকে জনসংখ্যার ৪০ শতাংশের জন্য টিকা পাওয়া গেলে সেটা বাংলাদেশের টিকার প্রাপ্যতা বাড়াবে। তবে এখন পর্যন্ত টিকাদানে প্রতিবেশীদের চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ।

সরকার দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে করোনার টিকা দিতে চায়। এ পর্যন্ত ১০ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পেয়েছেন। হাতে এখন টিকার মজুত খুব বেশি নয়।

সূত্র্র:প্রথম আলো

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন