POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ | সময়: ১১:৪০ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়ায় অভিযান পরিচালনা করে মোঃ আঃ রহমান (৩১), মোঃ আবুল কাশেম খাঁন (৩৫) ও মোঃ মামুন মিজি (২০)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন