POPULAR BD NEWS
Popular BD News Logo

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মজুমদারের নেতৃত্বে স্বাগত মিছিলে হাজারো মানুষের ঢল

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি যোগদান করেন।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ত্যাগী নেতা আনোয়ার হোসেন মজুমদারের নেতৃত্বে হাজারো মানুষের ঢল।

আনোয়ার হোসেন মজুমদার পপুলার বিডিনিউজকে বলেন, দীর্ঘদিন পর তৃণমূলের এই বর্ধিত সভা হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এমপি স্যারের আগমনে ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জ বাজারের স্বাগত মিছিল করতে পেরেছি।

এছাড়াও আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী। তবে দল থেকে নৌকার মনোনয়ন যাকেই দিবেন তার পক্ষেই মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে সকলের দোয়া কামনা করেন তিনি। ওইসময় উপস্থিত ছিলেন ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন