POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

চাঁদপুরে মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণির ছাত্র নিরব (১২) নিহত হয়েছে। ১ অক্টোবর শুক্রবার বিকাল ৫টার পৌর এলাকার দেওনজী বাড়িগতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ীর অদূরে নির্মানধীন একটি বাড়িতে যায়। সেই বাড়িতে দেওয়াল ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়ারা জানান, টিনশেড বাড়িটির এলাকার প্রয়াত আশু মাস্টার এর স্ত্রী ধীরে ধীরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। নিরব মাঝেমধ্যেই এই নির্মাণাধীন বাড়ির দেওয়ালে হাঁটাহাঁটি করত। এই নিয়ে স্থানীয়ারা তাকে বেশ কয়েকবার সতর্ক করেন। ঘটনার দিন সর্বপ্রথম দেওয়ানজি বাড়ির কল্পনা নামের এক মহিলা নিরব কে দেওয়াল চাপা পড়ে থাকা অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়ারা নিরবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন