POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ঘাতক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ | সময়: ১০:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদ্রাসার বাবুর্চি মহসিন মিজি (৩৮)কে আটক করেছে পুলিশ।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের পালতালুক হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শিশুর মামা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লম্পট মহসিন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিষকাটালি এলাকার মৃত সহীদ মিজির ছেলে।

জানা গেছে, ঘটনার শিকার শিশুটি পালতালুক হাফিজিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বাবুর্চি তিন-চারটি শিশুর সঙ্গে খেলছিল, এরই মধ্যে ওই অবুঝ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করলে লম্পট পালিয়ে তার নিজ বাড়িতে চলে আসে।

পরে শিশুটির পরিবার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনকে ঘটনাটি জানালে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ শহীদ হোসেন, এসআই জামাল হোসেন, এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কাটাখালী মিজি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে শিশুটির মামা বাদী হয়ে ১ অক্টোবর শুক্রবার ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন