POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় দোকান থেকে ৪০ মোবাইল নিয়ে গেছে চোর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ | সময়: ৪:৩৫ অপরাহ্ণ

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জসিম উদ্দিন মার্কেটের রুবেল টেলিকমে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে।

রুবেল টেলিকমের মালিক রুবেল বলেন, দোকানের টিন কেটে চোর দোকানে প্রবেশ করে প্রায় ৪০টি মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঋণ করে এ দোকান দিয়েছিলাম। এর আগেও দুবার চুরি হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য মোতালেব সরকার বলেন, রাতে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন পর পর এ এলাকায় চুরির ঘটনা ঘটছে।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন