POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদকদ্রব্যসহ মহিলা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ | সময়: ১১:০০ পূর্বাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর এলাকা থেকে ৪৭০ বোতল
ফেন্সিডিল, ৫০ কেজি গাঁজা, ১৪৪০ পিস ইয়াবাসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ৩০ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭০ বোতল ফেন্সিডিল, ৫০ কেজি
গাঁজা ও ১৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর (মাস্টারবাড়ি) গ্রামের মোঃ আব্দুল ওয়াদুদ মিয়ার স্ত্রী মোসাঃ আয়েশা বেগম (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়
ও সরবরাহ করে আসছিল।


এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন