POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ | সময়: ৫:৫৬ অপরাহ্ণ

 কচুয়া উপজেলার পলাশপুরে সম্পত্তিগত বিরোধে গৌরাঙ্গ দেবনাথ (৬০) নামে ব্যাক্তিকে হত্যার দায়ে জীবন দেবনাথ (৪৩) ও হারাধন দেবনাথ (৩৮) নামে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন।

হত্যার শিকার গৌরাঙ্গ দেবনাথ কচুয়া উপজেলার পলাশপুর গ্রামের দেবনাথ বাড়ীর বাসিন্দা। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত জীবন দেবনাথ ও হারাধন দেবনাথ একই বাড়ীর জগদিশ দেবনাথের ছেলে।

মামলার বিবরণ থেকে জানাযায়, ২০১৪ সালের ৭ আগষ্ট দুপুর দেড়টার দিকে দেবনাথ বাড়ীতে জীবন দেবনাথ, হারাধন দেবনাথসহ তাদের পরিবারের লোকজন চলাচলের রাস্তায় বেড়া দিতে যায়। এ সময় হত্যার শিকার গৌরাঙ্গ দেবনাথ, সংকর দেবনাথ ও জোসনা বাধা দিতে গেলে তাদের সাথে তর্ক বিতর্ক হয়।

এই ঘটনায় ওই দিন রাতেই গৌরাঙ্গ দেবনাথের ছেলে দুলাল দেবনাথ কচুয়া থানায় জীবন দেবনাথ, হারাধন দেবনাথ, শীতল দেবনাথ, জগদিশ দেবনাথ, পুতুল, শিখা রানী দেবনাথকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাদেকুর রহমান মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৫ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিৎ রায় চৌধুরী জানান, মামলাটি প্রায় ৮ বছর চলাকালীন সময়ে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩জনের সাক্ষ্য গ্রহন করে আদালত। সাক্ষ্য গ্রহন ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামী জীবন ও হারাধনকে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বাকী ৪ আসামী শীতল দেবনাথ, জগদিশ দেবনাথ, পুতুল, শিখা রানী দেবনাথ এর অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।স রায়ের সময় আসামী জীবন দেবনাথ পলাতক ও হারাধন উপস্থিত ছিলেন।মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. শফিকুর রহমান শফিক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন