POPULAR BD NEWS
Popular BD News Logo

একসঙ্গে জন্ম নেওয়া ৩ নবজাতক পেল প্রধানমন্ত্রীর উপহার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ | সময়: ২:৫৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের তিন নবজাতক পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলার বর্ণ হাসপাতালে গিয়ে উপহার হিসেবে নতুন পোশাক, শিশুখাদ্য ও সুরক্ষাসামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌঁছে দেন।

এর আগে গত মঙ্গলবার উপজেলার সিতাইকুণ্ড গ্রামের বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বর্ণ হাসপাতালে তিনটি ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে রাবেয়া বেগম ও তার তিন সন্তান সুস্থ রয়েছে।

নইম-রাবেয়া দম্পতির ঘরে আরও দুটি সন্তান রয়েছে।

বাকপ্রতিবন্ধী নইমের শ্বশুর আইয়ুব আলী গাজী বলেন, আমার জামাই একজন বাকপ্রতিবন্ধী। সে তেমন কিছুই করে না। স্বামী-স্ত্রী ও আগের দুটো সন্তানকে নিয়ে সংসার চালাতে আমার জামাই নইমের হিমশিম খেতে হতো। এরই মধ্যে আরও তিনটি সন্তান হয়েছে। এখন আমার জামাই কিভাবে সংসার চালাবে তা ভেবে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমার মেয়ের তিন ছেলেসন্তান জন্ম দেওয়ার কথা শুনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপহারসামগ্রী নিয়ে এসেছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রী ও রফিকুল ইসলামকে ধন্যবাদ জানাই।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন