চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর বাজারে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘এজেন্ট ব্যাংকিং শীর্ষক’ এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রদান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান। আয়োজিত আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক আহম্মদপুর এজেন্ট শাখা স্বত্বাধিকারী কাজী নুরুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডেরে হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স মোঃ ওসমান এবং সিনিয়র অফিসার ও এজেন্ট ব্যাংকিং ইনচার্জ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখার মোহাম্মদ মাইনুদ্দীন, দোয়াভাঙ্গা এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী মোঃ ফয়সাল হোসেন, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, কাঁকৈরতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ তাফাজ্জল হোসেন।
বক্তব্য রাখেন কাঁকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী হাফেজ আহমেদ কাঞ্চন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আহম্মদপুর বাজারের এজেন্ট শাখার ইনচার্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামি ব্যাংক আজ গণমানুষের ব্যাংক ও জাতীয় সম্পদে পরিণত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার যে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে এজেন্ট ব্যাংকিং একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। জাতির প্রতি ইসলামি ব্যাংকের যে দায়িত্ববোধ সেটিকে বিবেচনায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইসলামি ব্যাংকের সেবা গণমানুষের নিকট পৌঁছে দিতে এজেন্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, বিশ্বের মধ্যে নামকরা এক হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংকের নাম রয়েছে। আহম্মদপুর এজেন্ট শাখায় দুইশত গ্রাহক এক বছরের মধ্যে পূর্ণ হয়েছে, তাদের মধ্যে ডিপোজিট করেন প্রায় এক কোটি টাকা। গ্রাহকরা আর একটু এগিয়ে আসলে অতিশীর্ঘই এ শাখা এক নম্বরে আনা সম্ভব। তিনি শাখা পর্যায়ের সব ব্যাংকিং সুবিধা যেন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রদান করা যায় তা নিশ্চিত করার জন্য শাখার কর্মকর্তাদের নির্দেশ দেন।
E/N