হাজীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি। বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহউদ্দিন, হাজীগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
E/N