হাজীগঞ্জ- শাহরাস্তি উপজেলার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের শুভাগমান উপলক্ষে ৫ নং সদর ইউনিয়ন পরিষদের যুবলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের উদ্যোগে তৃণমূল আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি ও বর্ধিত সফল করার লক্ষে হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি ও গনমানুষের নেতা চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের শুভআগমন উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।