POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্রলীগ নেতা রিয়াদ বলির আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ বলির আয়োজনে প্রথমে হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে সবাই একত্রিত হয়ে ফুড লাভারসে কেক কাটা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ বলি, প্রচার সম্পাদক ফরহাদ আলীফসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। দেশের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন