POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নতুন আট জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ | সময়: ১:২৭ অপরাহ্ণ

জেলায় আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ১৪৫টি নমুনার অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৫.৫১%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, কচুয়ার ১জন, হাজীগঞ্জের ৩জন ও শাহরাস্তির ১জন রয়েছেন।

একই দিনে ২২জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, ফরিদগঞ্জের ৫জন, হাজীগঞ্জের ৫জন, মতলব উত্তরের ২জন ও শাহরাস্তির ২জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৮৪৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৫৮২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৩জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন