POPULAR BD NEWS
Popular BD News Logo

স্পর্শ রক্তদানের আয়োজনে সাংবাদিক সিফাতের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৯, ২০২০ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

স্পর্শ রক্তদান চাঁদপুর এর উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মতলব দক্ষিণ উত্তর দিঘলদি এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীম উদ্দিন ফকির বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সাত্তার।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, স্পর্শ রক্তদান চাঁদপুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মাও. মোহাম্মদ হাবিবুর রহমান আশ্বেকী, সদস্য মো. জুয়েল হোসাইন, রাজু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য: সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক বাংলাদেশের পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর খবরের হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তিনি গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে বাসায় চিকিৎসাধীন রয়েছে। তিনি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছিল। তিনি এক নারীর করোনাভাইরাসে মৃত্যুর পর স্বজনরা এগিয়ে না আসায় প্রশাসনের সাথে কবর খুড়েছিল। অনেক মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করেছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন