POPULAR BD NEWS
Popular BD News Logo

মাধবপুরে বাসের ধাক্কায় ভাইবোনসহ সিএনজির ৩ যাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাইবোনসহ তিন যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।

আহতরা হলেন— রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও কুদ্দুছের ভাই জব্বার মিয়া (২৮), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজিচালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী দুই সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজিযোগে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাস উল্লিখিত স্থানে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন