চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের বলাখাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচ আহত হয়েছে।
নিহত যুবক শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মো. ইমাম হোসেন।
আহতদের মাঝে ৩ জনকে কুমিল্লায় রেফার করা হয়েছে। বাকী দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।