হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর আড়ং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার ভোররাতে আল আমিনের দোকান থেকে সূত্রপাত হয়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো আল আমিনের মুদি দোকান, মুখলেছের সারের দোকান, মোবারক হোসেন পাটোয়ারীর মোবাইল ও কসমেটিকস এবং সুজনের কামারের দোকান।
স্থানীয়রা বলছেন, ফায়ার সার্ভিস আসার আগেই তারা বাজারটি রক্ষা করেছে। চার দোকানে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, তাদের সব সম্বল শেষ হয়ে গেছে। ঘুরে দাঁড়ানোর কোন উপক্রম নেই।