POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে হাইব্রিড হটাও আ’লীগ বাঁচাও শ্লোগানে এ সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ

হাইব্রিড হাঁটাও আওয়ামী লীগ বাঁচাও এই শ্লোগান সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এসমাবেশ আয়োজন করে।

রাজারগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মান্নান বেপারি।

বক্তব্য রাখেন ৯ নংওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ইসমাইল মোল্লা।

তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হাদী রাজারগাও বাজারের অবৈধভাবে দোকান দখলে নিয়েছেন । হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য আক্তার মুন্সি। তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন , বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ইউনিয়নে দলে কোনো নতুন উদ্যোমী নেতাকর্মী তৈরি করেন নাই এতে করে ইউনিয়নে নেতা-কর্মী দিন দিন হতাশায় ভুগছে । তিনি গত কাউন্সিলে বিএনপি-জামাতের লোককে কাউন্সিল ভোটার তৈরি করেছে ‌।

রাজারগাঁও ইউনিয়ন যুগ্মসম্পাদক কাউসার হোসেন তার বক্তব্যে বলেন , আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন হাইব্রিড হাঁটাও আওয়ামী লীগ বাঁচাও এ উদ্দেশ্যে বিভিন্ন আলোচনা সভা করে যাচ্ছি। কিন্তু সুবিধাবাদী হাইব্রিড কতিপয় ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে আসছে। ১৯৯৬-২০০১সালে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে আমরা দলের পাশে ছিলাম। কিন্তু যারা আজ দলে এসেছে বসন্তের কোকিলের মত দলে আছে। আমরা এসবের পতিকার চাই। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা অলিউল্লাহ আহমেদ কবিরাজ, মান্নান বেপারী, আব্দুর রব কাজী,জাহাঙ্গীর আলম , আবুল কাশেম মিজি, কাসেম মিজি, শাহাদাত প্রমূখ।

এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সশাবেশে নেতাকর্মীরা হাইব্রিড ব্যতীত দলের দুঃসময়ের পরীক্ষিত নিবেদিত শিক্ষিত ও জনবান্ধব কাউকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রদানের জন্য প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। সমাবেশ পরিচালনা করেন ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নেসার আহমেদ মজুমদার।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন